Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

5 months ago

Australia's Glenn Maxwell: আইপিএল ২০২৬ নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell Pulls Out of IPL 2026 Auction
Glenn Maxwell Pulls Out of IPL 2026 Auction

 

নয়াদিল্লি, ২ ডিসেম্বর  : অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি ২০২৬ সালের আইপিএল নিলামের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করবেন না । ২০২৫ সালের আইপিএল নিলামে পঞ্জাব কিংস ৪.২ কোটি টাকায় কিনে নেওয়া ম্যাক্সওয়েল, গত মরশুমে খেলা নয়টি ম্যাচে মাত্র ৭৮ রান করেছিলেন এবং চারটি উইকেট নিয়েছিলেন। মধ্যমা আঙুলের হাড় ভেঙে যাওয়ার কারণে মাঝপথেই তিনি আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন।

২০১২ সালে আইপিএলে অভিষেক হওয়া ম্যাক্সওয়েলের সেরা মরসুম ছিল ২০১৪, যেখানে তিনি ৫৪২ রান করেছিলেন, এরপর ২০১৭ সালে ৩১০ রান, ২০২১ সালে ৫১৩ রান, ২০২২ সালে ৩০১ রান এবং ২০২৩ সালে ৪০০ রান করেছিলেন। "আইপিএলে অনেক অবিস্মরণীয় মরশুমের পর, আমি এই বছর নিলামে আমার নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি বড় সিদ্ধান্ত এবং এই লিগ আমাকে অনেক কিছু দিয়েছে," ম্যাক্সওয়েল তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন।

"আইপিএল আমাকে একজন ক্রিকেটার এবং একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। আমি ভাগ্যবান যে আমি বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলতে পেরেছি, অবিশ্বাস্য ফ্র্যাঞ্চাইজিদের প্রতিনিধিত্ব করেছি এবং এমন ভক্তদের সামনে পারফর্ম করেছি যাদের আবেগ অতুলনীয়। ভারতের স্মৃতি, চ্যালেঞ্জ এবং শক্তি চিরকাল আমার সঙ্গে থাকবে। সকল সমর্থককে জানাই ধন্যবাদ,” ম্যাক্সওয়েল যোগ করেছেন।

You might also like!