Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

6 months ago

Maniktala Accident: মানিকতলার কাছে দুর্ঘটনা, লরির ধাক্কায় গুরুতর জখম স্কুল পড়ুয়া

Kolkata Manicktala Accident
Kolkata Manicktala Accident

 

কলকাতা, ৩ ডিসেম্বর : কলকাতার মানিকতলার কাছে ভয়াবহ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ে লরির ধাক্কায় গুরুতর জখম স্কুল পড়ুয়া। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাওয়ার পথে বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিছন থেকে বাইকে ধাক্কা মারে বেপরোয়া লরির। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ওই ছাত্র। তখনই ওই ছাত্রকে পিষে দেয় লরিটি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। লরির চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল বছর ১২-র ওই কিশোর। সেই সময় পিছন থেকে একটি লরি বাইকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ওই ছাত্র। তখনই তাঁকে পিষে দেয় লরিটি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। লরির চালককে পাকড়াও করে ফুলবাগান থানার হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আটক করা হয়েছে লরিটিকে।

You might also like!