Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ : নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে হার এড়াল লিভারপুল

Liverpool avoided defeat against Nottingham Forest
Liverpool avoided defeat against Nottingham Forest

 

লন্ডন, ১৫ জানুয়ারি : লিভারপুলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে আরেকটি দারুণ জয়ের সুযোগ হাতছাড়া করল নটিংহ্যাম ফরেস্ট। নিজেদের মাঠে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। উল্লেখ, দুই দলের প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল লিভারপুল।

ম্যাচের শুরুতেই অর্থাৎ অষ্টম মিনিটে এগিয়ে যায় নটিংহ্যাম। অ্যান্থনি এলাঙ্গার থ্রু বল বক্সে পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন ক্রিস উড। এবারের লিগে উডের গোল হল ১৩টি। আর ৬৬ মিনিটে বদলি দিয়োগো জটা নামার পর ২২ সেকেন্ডের মধ্যেই সমতায় ফেরে লিভারপুল। এরপর বাকি সময়ে সালাহ, কোডি হাকপোর আক্রমণ চালিয়েও জয়সূচক গোলের দেখা পাইনি।

লিগে হঠাৎ করে যেন পথ হারিয়ে ফেলেছে লিভারপুল। পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল তারা। তা সত্ত্বেও ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে দলটি। আর তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠল নটিংহ্যাম। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।

You might also like!