Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

England vs India:ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট: হেডিংলি ক্লাসিকে ডাকেটের দুর্দান্ত ১৪৯ রানের ইনিংস ইংল্যান্ডকে জয় এনে দিল

England vs India 1st Test:
England vs India 1st Test:

 

কলকাতা, ২৫ জুন: মঙ্গলবার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টের পঞ্চম দিনের শেষে বেন ডাকেটের ১৪৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ইংল্যান্ড চতুর্থ ইনিংসের ৩৭১ রান তুলে নিয়ে ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল।

ভারতের প্রথম ও দ্বিতীয় ইনিংসের শেষের দিকে ব্যাটিংয়ে যে ধস নেমেছিল সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগাল ইংল্যান্ড।

হেডিংলিতে মঙ্গলবার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের তৃতীয় সেশনে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রও শুরু করল ইংল্যান্ড।

জয়ের জন্য শেষ দিন ইংল্যান্ডের ৩৫০ রানের দরকার ছিল,হাতে ছিল ১০ উইকেট। সেই সঙ্গে ছিল বৃষ্টির চোখ রাঙানি। বৃষ্টি হয়নি। ডাকেট(১৪৯) ও রুটের(৫৩),ক্রলি(৬৫) ও স্মিথের (৪৪) দায়িত্বশীল ইনিংসে শেষ পর্যন্ত জয় পেল স্টোকসের দল।

প্রতিপক্ষকে সাড়ে তিনশরও বেশি রানের লক্ষ্য দেওয়ার ৬০ ম্যাচে এ নিয়ে কেবল দুইবার হারল ভারত। আগের হারটিও ছিল ইংল্যান্ডের বিপক্ষেই। ২০২২ সালে এজবাস্টনে সেই ম্যাচে ৩৭৮ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে জিতেছিল ইংলিশরা।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বুমরাহ দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি, সিরাজও উইকেটশূন্য। দুটি করে উইকেট নেন শার্দুল ও কৃষ্ণা।

আগামী ২ জুলাই বার্মিংহ্যামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।


You might also like!