Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

IPL 2025: আইপিএল ইতিহাসে ইডেনে রেকর্ড

Riyan Parag
Riyan Parag

 

কলকাতা, ৫ মে : আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৬ বলে ৬ ছক্কার ঘটনা অনেকবারই ঘটেছে। তবে আইপিএলে কিন্তু এর আগে এমন ঘটনা ঘটেনি। অবশেষে টুর্নামেন্টের ১৮তম সংস্করণে এসে গতকাল ইডেন দেখল। প্রথম এই কাজটি করে দেখালেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। তবে এই কীর্তি এক ওভারে নয়, হয়েছে দু ওভারে। কলকাতার বিপক্ষে এই ইনিংস খেলার পথে ১৩তম ওভারে মঈন আলীর প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন পরাগ। পরের ১৪তম ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। এবারও প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে ব্যাট করতে দেন হেটমায়ার। এই ওভারেও নিজের খেলা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন পরাগ। এই ইনিংসে ৪৫ বলে ৯৫ রান করে এমন এক ক্যাপ্টেনস নক খেলার পরও কলকাতার বিপক্ষে ম্যাচটি হেরে গেছে রাজস্থান।

You might also like!