Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Edinaldo Rodriguez :ব্রাজিলের ফুটবল-প্রধানকে সরিয়ে দেওয়ার আদেশ আদালতের

Edinaldo Rodriguez
Edinaldo Rodriguez

 

ব্রাসিলিয়া : কার্লো আনচেলত্তিকে কোচ নিয়োগ দেওয়ার তিন দিন পরই সিবিএফের প্রাক্তন সভাপতি আন্তনিও কার্লোন নুনেস দে লিমার সই জাল করার কারণে দায়িত্ব হারালেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনাল্দো রদ্রিগেজ।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এদনাল্দো রদ্রিগেজ ও গোটা বোর্ডকে বৃহস্পতিবার সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।

রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সিবিএফের সহ-সভাপতিদের একজন ফের্নান্দো সাহ্নি। বৃহস্পতিবারের আদেশে তাকেই সংস্থাটির অন্তবর্তী সভাপতি ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি যত দ্রুত সম্ভব নির্বাচন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য সিবিএফের প্রাক্তন সভাপতি আন্তনিও কার্লোন নুনেস দে লিমার সই জাল করার অভিযোগ খতিয়ে দেখেছিল আদালত। সেটির প্রেক্ষিতেই রদ্রিগেজকে অপসারণের এই নির্দেশনা দেওয়া হলো।

You might also like!