Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Game

1 day ago

Premier League: পয়েন্ট নষ্ট করে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল সিটি

Manchester City manager Pep Guardiola
Manchester City manager Pep Guardiola

 

ম্যানচেস্টার, ১৫ মার্চ : ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে শনিবার রাতে অনেক সুযোগ নষ্ট করে ১-১ গোলে ড্র করেছে পেপ গুয়ার্দিওলার দল সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। সিটি ড্র করার ফলে শিরোপার পথে আরও এগিয়ে গেল আর্সেনাল। ৭১ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৫ শট নেয় সিটি, যার মধ্যে ছটি শট ছিল লক্ষ্যে। এর একটি শট যায় জালে। অন্য দিকে রক্ষণে দুর্দান্ত দৃঢ়তা দেখানো ওয়েস্ট হ্যাম গোলের জন্য একটি শট নিয়ে একটিই পাঠায় জালে! প্রতিপক্ষের মাঠে ৩১ মিনিটে চমৎকার শটে জাল খুঁজে নেন বের্নার্দো সিলভা। সিটি এগিয়ে যায় ১-০তে। জবাব দিতে বেশি দেরি করেনি ওয়েস্ট হ্যাম। ৩৫ মিনিটে সমতা ফেরায় কনস্টান্টিনোস মাভ্রোপানোস। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আর্সেনাল। এদিনই এভারটনের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল।

You might also like!