Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

FIFA Club World Cup: জুভেন্টাসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে সিটি

FIFA Club World Cup 2025
FIFA Club World Cup 2025

 

অরল্যান্ডো, ২৭ জুন : ফিফা ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি। দুই দল শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল। এই ম্যাচের গুরুত্ব ছিল গ্রুপ সেরা হওয়ার। সেই ম্যাচে জুভেন্টাসকে উড়িয়ে দিয়ে জয় পেল সিটি। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে জুভেন্টাসকে ৫-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেছেন সাভিনহো, হলান্ড, ফোডেন এবং ডকু। একটি গোল এসেছে আত্মঘাতী থেকে। আর জুভেন্টাসের হয়ে গোল করেছেন কোপমেইনার্স এবং ভ্লাহোভিচ।

ক্লাব বিশ্বকাপে দুই দলই দারুণ খেলছে । জুভেন্টাস তাদের প্রথম দুই ম্যাচে আল আইনকে ৫-০ এবং ওয়াইদাদকে ৪-১ গোলে হারিয়েছে। আর ম্যানচেস্টার সিটি ওয়াইদাদকে ২-০ এবং আল আইনকে ৩-০ গোলে হারিয়েছে। এবার ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষেই বড় ব্যবধানে জিতল তারা। এদিকে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোতে সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সালজবার্গ, আল হিলাল অথবা রিয়াল মাদ্রিদ। কারণ, গ্রুপ 'এইচ'-এর তিন দলই সমান পয়েন্ট নিয়ে আছে। জুভেন্টাসের প্রতিপক্ষও এই তিন দলের একটি হতে পারে।


You might also like!