Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

English Premier League: টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে চেলসি

English Premier League
English Premier League

 

লন্ডন, ৯ ডিসেম্বর : রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম ও চেলসির মধ্যে ম্যাচটি শেষ হল এক রোমাঞ্চকর অবস্থায়। ৭ গোলের রোমাঞ্চকর লড়াই। ৪-৩ গোলে টটেনহ্যামকে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে এল ব্লুজরা।

ম্যাচের শুরুতে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল করে টটেনহ্যাম হটস্পার। ৫ মিনিটে ডোমিনিক সালাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি গোল করেন । এরপর ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে চেলসি। ১৭ মিনিটে কুকুরেইয়ার পাস ধরে বক্সের বাইরে থেকে একটি গোল শোধ করেন জেডন স্যানচো।

প্রথমার্ধে ২-১এ পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মিডফিল্ডার মোইজে কাইসেদো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে চেলসিকে সমতায় ফেরান পালমার। এরপর ৭৩ মিনিটে পালমারের অবদানেই এগিয়ে যায় চেলসি। দলের হয়ে জোড়া গোল করেছেন কোল পালমার।

লিগে টানা ৪ বার জয়ে ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। তাঁদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। তবে তাঁরা এক ম্যাচ কম খেলেছে। চেলসির সমান ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তিনি নেমে গেছে আর্সেনাল। তাঁদের সমান ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি। আর ৬ বার হারের পর ২০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে টটেনহ্যাম।

You might also like!