Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

FIFA World Cup 2026 qualifier: কার্লো আনচেলত্তির কোচিংয়ে বিবর্ণ ফুটবল খেলেছে ব্রাজিল

Ecuador vs Brazil Highlights, World Cup 2026 Qualifiers
Ecuador vs Brazil Highlights, World Cup 2026 Qualifiers

 

গুয়াকুইল,৬ জুন : কোচ বদল করেও কোনও পরিবর্তন হলো না ব্রাজিলের। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে একুয়েডরের বিরুদ্ধে তাদের মাঠে সেই পুরোনো ব্রাজিলকেই দেখা গেল। দরিভাল জুনিয়রের কোচিংয়ে যে বিবর্ণ ফুটবল খেলছিল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা, কার্লো আনচেলত্তির কোচিংয়ে সেই একই ফুটবল খেলল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের মাঠে ভারতীয় সময় শুক্রবার ভোরে শুরু হওয়া ম‍্যাচে গোলশূন‍্য ড্র করেছে ব্রাজিল। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন‍্য শট প্রতিটি বিভাগেই পিছিয়ে ছিল ব্রাজিল একুয়েডরের চেয়ে। প্রায় ৪৮ শতাংশ বল দখলে রেখে গোলের জন‍্য তিনটি শট নিতে পেরেছে ব্রাজিল, যার মধ্যে দুটি ছিল লক্ষ‍্যে। আর একুয়েডরের সাতটি শটের তিনটি রেখে ছিল লক্ষ‍্যে। ১৫ ম‍্যাচে এটি ব্রাজিলের পঞ্চম ড্র। সঙ্গে পাঁচ জয়ে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তারা। ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে একুয়েডর। এদিনই উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে প‍্যারাগুয়ে। ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে পাঁচে।

You might also like!