Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Club World Cup: বায়ার্নকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করল বেনফিকা

Benfica secures round
Benfica secures round

 

ব্যাংক অব আমেরিকা, ২৫ জুন : বায়ার্ন মিউনিখকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলো বেনফিকা। হারলেও বায়ার্ন এর শেষ ষোলোতে যেতে সমস্যা হয়নি। কারণ তারা আগেই নিশ্চিত করেছিল রাউন্ড অব সিক্সটিন। মঙ্গলবার রাতে বায়ার্নকে ১-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল বেনফিকা। ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে ১৩মিনিটে আন্দ্রেয়াস শেলডেরাপের গোল।

৩ ম্যাচ শেষে পর্তুগিজ ক্লাবটির পয়েন্ট ৭। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে পরের রাউন্ডে পা রাখলো বায়ার্ন। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এদিন ম্যাচ হারলেও আধিপত্য নিয়েই খেলেছে বায়ার্ন। ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় তারা। যার ৪টি ছিল গোলমুখে।

অন্যদিকে মাত্র ২৭ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে বেশ ধার ছিল বেনফিকার। ৭টি শট নিয়ে ৪টিই গোলমুখে রেখেছিল তারা।

শেষ ষোলোতে ২৯ জুন রাতে ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে বায়ার্ন।

You might also like!