Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Temba Bavuma: টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে সফল অধিনায়ক বাভুমা

Temba Bavuma
Temba Bavuma

 

কলকাতা, ১৬ জুন: বিশ্ব জয় করা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমাই এখন টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে সবচেয়ে সফল অধিনায়ক।

শনিবার শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ মোট ১০টি টেস্টে অধিনায়কত্ব করেছেন বাভুমা। এই ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে তাঁর দল দক্ষিণ আফ্রিকা। অন্য ম্যাচটি হয়েছে ড্র। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিয়নে অধিনায়ক হিসেবে তার অভিষেক হয়েছিল। সেই ম্যাচটি ৮৭ রানে জেতে দক্ষিণ আফ্রিকা।

অধিনায়ক হওয়ার পর বাভুমা পাঁচটি টেস্টে খেলতে পারেননি। এর তিনটি টেস্টেই হেরেছিল দক্ষিণ আফ্রিকা।বাভুমার মতো অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টের ৯টিতেই জিতে ছিলেন ইংল্যান্ডের পার্সি চ্যাপম্যানও। ১৯২৬ থেকে ১৯৩১ সাল পর্যন্ত ১৭ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ব্যাটসম্যান অবশ্য প্রথম ১০ টেস্টের ১টিতে হেরেছেন।

অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টেই অপরাজিত থাকার রেকর্ডে বাভুমার সঙ্গী অবশ্য একজন আছেন, তিনি হলেন অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রং। আর্মস্ট্রং ১৯২০-২১ সালে অস্ট্রেলিয়াকে ১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৮টিতে, অন্য দুটি ম্যাচ ড্র হয়েছিল। আর্মস্ট্রং অধিনায়কত্ব করেছেন এই ১০ ম্যাচেই।

You might also like!