Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Festival and celebrations

1 month ago

Durga Puja 2026 : দুর্গাপুজোয় এবার ম্যাজিকের চমক! প্রথমবার পি সি সরকারের জাদুতে মুগ্ধ হবে কলকাতা

Kolkata will witness p c sorcars magic at a puja pandal
Kolkata will witness p c sorcars magic at a puja pandal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রথযাত্রার মধ্য দিয়েই শুরু হল দুর্গাপুজোর কাউন্টডাউন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম দুর্গোৎসব, তাই স্বাভাবিকভাবেই উৎসাহ ও প্রত্যাশা অনেক বেশি। প্রতি বছরের মতো এবারও কলকাতার বিভিন্ন পুজো উদ্যোক্তারা অভিনব থিম ও আকর্ষণীয় মণ্ডপসজ্জার পরিকল্পনায় ব্যস্ত। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এবারের পুজোয় বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে উত্তর কলকাতার শ্যাম স্কোয়ার। কারণ, প্রথমবারের মতো তাদের দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হচ্ছে কিংবদন্তি জাদুকর পি. সি. সরকারের ম্যাজিকের ঐতিহ্য। পুজোর আবহে মণ্ডপ, আলোকসজ্জা ও জাদুর মায়াজাল মিলিয়ে দর্শকদের জন্য এক অভিনব অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। 

হ্যাঁ, ঠিকই পড়েছেন। শ্যাম স্কোয়্যারে এবার বিশেষ আকর্ষণ খোদ জাদুসম্রাট পি সি সরকার। নিজের মায়াজালে যেভাবে দর্শকদের আকৃষ্ট করেন তিনি, এবার সেই অনুভূতিই হবে এই পুজোয় পা রাখলে। আসলে এর আগে কখনও আস্ত মেট্রো রেলের থিম কিংবা পুজোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে জুড়ে চমকে দিয়েছেন শিল্পী সুবল পাল। এবার তাঁর সৃজনে জাদুসম্রাটের ছোঁয়া। ইতিমধ্যেই পি সি সরকার এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন উদ্যোক্তা এবং শিল্পী সুবল পাল। এহেন উদ্যোগে আপ্লুত ম্যাজিকের মহারাজ। পুজোয় সবরকম সহযোগিতার কথা জানিয়েছেন তিনি। রথযাত্রার সকালেই খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা হলো শ্যাম স্কোয়্যারে। সেই শুভারম্ভে উপস্থিত থাকার কথা জুনিয়র পি সি সরকার-সহ পরিবারের সদস্যদেরও।   

প্রসঙ্গত, শ্যাম স্কোয়্যারের পুজো উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের পাড়ার পুজো। বর্তমানে তিনি নিউ আলিপুরের বাসিন্দা হলেও তাঁর আদি বাড়ি সেখানেই। ছোট থেকে সেখানেই বড় হয়েছেন তপন শিকদারের ভাইপো সৌরভ। বিধায়কের ছেলেবেলার সঙ্গে এই পুজোর নানা স্মৃতি জড়িয়ে আজও। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এই পুজো এবার ‘ম্যাজিক’ দেখাবে শহরবাসীকে! সৌরভ শিকদারের কথায়, “এবার দুর্গাপুজোর মানচিত্রে বিশেষ জায়গা করে নেবে শ্যাম স্কোয়্যার। যা অন্য কোনও পুজো ভাবতে পারেনি, সেটাই এবার আমরা করে দেখাব।” শোনা যাচ্ছে, ম্যাজিকে যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করেন পি সি সরকার, সেসব চাক্ষুস করারও নাকি সুযোগ পাবেন দর্শনার্থীরা। এমন খবর বাঙালির পুজো উন্মাদনাকে যে দ্বিগুণ করে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। সবমিলিয়ে পালাবদলের বঙ্গে রথযাত্রাতেই ঢাকে কাঠি পড়তে চলেছে শ্যাম স্ক্যোয়ারের পুজোয়।  

You might also like!