Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Celebrity Wedding Buzz: বিজয়–রশ্মিকার গ্র্যান্ড রিসেপশনে তারকাদের মেলা, রিসেপশন শেষে ‘আন্ডারগ্রাউন্ড’ হওয়ার ইঙ্গিত বিজয়ের

Rashmika Mandanna and Vijay Deverakonda at their Hyderabad reception
Rashmika Mandanna and Vijay Deverakonda at their Hyderabad reception

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত জুটি বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানা-র বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা তুঙ্গে ছিল। বিয়ের পর তাঁদের গ্র্যান্ড রিসেপশনও যেন সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। হায়দরাবাদের এক বিলাসবহুল হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী ও বলিউডের একাধিক তারকা।  ২৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বেঁধেছেন বিজয় ও রশ্মিকা। এরপর ৪ মার্চ হায়দরাবাদে আয়োজিত হয় তাঁদের জাঁকজমকপূর্ণ রিসেপশন অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই নিরাপত্তা ছিল কড়া। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে অনুষ্ঠানে পৌঁছতে থাকেন বহু তারকা। উপস্থিত ছিলেন আল্লু অর্জুন থেকে চিরঞ্জীবি, রামচরণ, করণ জোহর, কৃতি শ্যানন সহ আরও অনেকে।


অভিনেতা নাগার্জুন-ও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে, তাঁর সঙ্গেই দেখা যায় নাগা চৈতন্য-কে। অল্প সময়ের জন্য হলেও রিসেপশনে এসে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে যান চিরঞ্জীবী। এছাড়াও হাজির ছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা এবং ম্রুণাল ঠাকুরও। রিসেপশনের সাজেও নজর কেড়েছেন রশ্মিকা। তিনি পরেছিলেন সিঁদুর-লাল রঙের শাড়ি, যার কালো সরু পাড় ও সোনালি জরির কাজ বিশেষভাবে চোখে পড়ে। গলায় ভারী গয়না, মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর এবং খোঁপায় ফুল—সব মিলিয়ে নববধূর সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া। অন্যদিকে বিজয় পরেছিলেন দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী ঘিয়ে-সোনালি পাড়ের ধুতি ও কুর্তা। বিয়ের মতো রিসেপশনেও তাঁরা ঐতিহ্যবাহী পোশাকেই ধরা দেন।


অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় নবদম্পতিকে। তবে এদিন একটি ইঙ্গিত দিয়ে সকলের কৌতূহল বাড়িয়ে দেন বিজয়। তিনি জানান, রিসেপশন শেষ হলেই রশ্মিকাকে নিয়ে কিছুদিনের জন্য ‘আন্ডারগ্রাউন্ড’ হয়ে যাবেন। অর্থাৎ হয়তো কিছুদিনের জন্য আলোচনার বাইরে থেকে নিজেদের মতো সময় কাটাতে চান এই নবদম্পতি।  তবে কাজ থেকে বিরতি নেবেন কি না, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তাঁরা। আপাতত বিজয়–রশ্মিকার বিয়ে ও রিসেপশনের জাঁকজমকই এখন বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দু।

You might also like!