Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Deepika Kakar Health Update: যকৃতে ফের টিউমর, অস্ত্রোপচারের পর স্থিতিশীল দীপিকা কক্কড়; অনুরাগীদের আশ্বস্ত করলেন শোয়েব ইব্রাহিম

Shoaib Ibrahim Shares Dipika Hospital Glimpse
Shoaib Ibrahim Shares Dipika Hospital Glimpse

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ দীপিকা কক্কড়। কিন্তু ঠিক সেই সময়ই ধরা পড়ে নতুন শঙ্কা—যকৃতে ১.৩ সেন্টিমিটারের একটি টিউমর। খবরটি সামনে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বেগে ভেঙে পড়েন অভিনেত্রী ও তাঁর পরিবার।

চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সফলভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি লেখেন, “আল্লার আশীর্বাদ আর আপনাদের সকলের প্রার্থনায় দীপিকার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। সব ভাল মতোই মিটেছে।”  শোয়েব আরও জানান, “দীপিকা ভাল আছে। সামান্য যন্ত্রণা রয়েছে। কিন্তু কোনও চিন্তার কারণ নেই। প্রার্থনা করার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ।”


এর আগে নতুন করে টিউমর ধরা পড়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে দীপিকা বলেছিলেন,  “আমি সব সময়ে বলি, শুধু ক্যানসার নয়। যে কোনও অসুখের সঙ্গে বেঁচে থাকাই খুব কঠিন। চিকিৎসা চলছিল, তার মধ্যেই ফের ফিরে আসছে সেই অসুখ। চিকিৎসকেরা আমাকে আগেই প্রস্তুত থাকতে বলেছিলেন। কিন্তু আবার হচ্ছে, এটা জানতে পেরে এবং রুহানের (পুত্র) কথা ভেবে আমি ও শোয়েব খুবই আতঙ্কিত।”

অভিনেত্রীর কথায়, হঠাৎ তীব্র ব্যথা এবং আগের মতো কাঁধে অস্বস্তি শুরু হয়। দু’দিনের প্রবল যন্ত্রণার পর চিকিৎসকের শরণাপন্ন হন তাঁরা। পরীক্ষা-নিরীক্ষার পরই ধরা পড়ে যকৃতের টিউমর। সেই দিনটি তাঁর জীবনের অন্যতম কঠিন দিন বলে উল্লেখ করেন দীপিকা। তবে আপাতত স্বস্তির খবর—অস্ত্রোপচার সফল। এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।  



You might also like!