Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Celebrity Wedding: জাঁকজমক নয়, ঘনিষ্ঠদের উপস্থিতিতেই বিয়ে সারলেন গৌরব কাপুর ও কৃতিকা কামরা

Kritika Kamra and Gaurav Kapur's wedding
Kritika Kamra and Gaurav Kapur's wedding

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বৈবাহিক জীবনে পা রাখলেন অভিনেত্রী কৃতিকা কামরা এবং ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর। পরিকল্পনা মতোই বুধবার, ১১ মার্চ আইনি মতে সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সারলেন এই তারকাজুটি। অন্যান্য সেলেবদের মতো ধুমধাম করে নয়, বরং একেবারে ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতেই সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের সাজেও ছিল সরলতার ছাপ। কৃতিকার পরনে ছিল লাল শাড়ি ও হিরের নেকলেস, হালকা মেকআপে তাঁকে আরও অনিন্দ্য সুন্দর লাগছিল। অন্যদিকে গৌরব পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি।  টিনসেল টাউনে বেশ কিছুদিন ধরেই কৃতিকা ও গৌরবের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত ফেব্রুয়ারিতেই সেই সম্পর্কের জল্পনায় কার্যত সিলমোহর পড়ে এবং বিয়ের খবর সামনে আসে। অবশেষে বুধবার সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই জুটি। 


তাঁদের বিয়ের অনুষ্ঠানে বলিউড ও ক্রীড়াজগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা, অভিনেতা ফারহান আখতার, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং বীরেন্দ্র শেহবাগ। এছাড়াও নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি, অভিনেত্রী সাগরিকা ঘাটকে এবং প্রাক্তন ক্রিকেটার জাহির খানও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন। 

ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। তবে সাদামাটা আয়োজনের মধ্যেও বিশেষ নজর কেড়েছেন মালাইকা অরোরা। দীর্ঘদিন পর শাড়িতে দেখা দিয়ে তিনি যেন পার্টির লাইমলাইট নিজের দিকেই টেনে নেন। সব মিলিয়ে আড়ম্বরহীন অথচ উষ্ণ পরিবেশেই গৌরব কাপুর ও কৃতিকা কামরার জীবনের নতুন পথচলা শুরু হল।  


You might also like!