Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Mimi on Sourav: মাঝআকাশে ‘মহারাজ’-এর মানবিকতা, মিমির আবেগঘন পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা

Mimi Chakraborty’s special moment with Sourav Ganguly goes viral
Mimi Chakraborty’s special moment with Sourav Ganguly goes viral

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তিনি ‘মহারাজ’, তিনি ‘প্রিন্স অফ ক্যালকাটা’—কিন্তু খ্যাতির আড়ালে যে মানুষটি এতটা সহজ, এতটাই অনাড়ম্বর, সেই ছবিই যেন আবারও সামনে আনলেন প্রাক্তন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর যার কথা ঘিরে এই আবেগঘন মুহূর্ত, তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। 

সোশাল মিডিয়ায় মিমির একটি পোস্ট ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। গভীর রাতের শেষ বিমান, ক্লান্ত শরীর, ফাঁকা প্রায় পুরো কেবিন—এমন এক পরিস্থিতিতে হঠাৎই দেখা হয়ে যায় ‘মহারাজ’-এর সঙ্গে। অভিনেত্রীর কথায়,  ‘রাতের শেষ বিমান। ফাঁকা শুধুমাত্র শেষ সারি। আমাদের তো বাড়ি ফিরতেই হবে একথা ভেবে বিমানে ওঠা। তারপরই দেখা হল এই মানুষটির সঙ্গে। বিজনেস ক্লাস ছেড়ে আমাদের সঙ্গে যোগ দিলেন। সেলফি তুলতে আসাদের সঙ্গে ছবিও তুললেন। হাসিমুখে ভক্তদের প্রশ্নের জবাব দিলেন।’এই প্রেক্ষাপটে মিমি লেখেন, ‘কোলাহলে ভরা এই পৃথিবীতে এমন ব্যবহার সত্যি যেন মন ছুঁয়ে যায়। এই কারণে বোধহয় তিনি কিংবদন্তি।’এই কয়েকটি বাক্যেই ধরা পড়েছে একজন তারকার প্রতি আরেক তারকার নিখাদ শ্রদ্ধা। সোশাল মিডিয়ায় পোস্টটি ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রশংসার ঢল নেমেছে। অনেকেই লিখেছেন, “এটাই আসল মহারাজ”, আবার কেউ বলেছেন, “খ্যাতি যতই বড় হোক, মানুষটা আরও বড়।” 


অপরদিকে সৌরভের বায়োপিক ঘিরে নতুন উত্তেজনা তাঁর অনুরাগী মহলে। দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর জীবনকাহিনী সম্পর্কিত এই বায়োপিক। জানা গিয়েছে, এই স্বপ্নের প্রজেক্টের দায়িত্ব নিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা লাভ রঞ্জন ও প্রযোজক অঙ্কুর গর্গ। পরিচালনার আসনে বসতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’ এবং ‘ভবেশ যোশি সুপারহিরো’-এর মতো সমালোচকপ্রশংসিত ছবি উপহার দিয়েছেন। ফলে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বর্ণময়, লড়াকু এবং বিতর্কে মোড়া জীবন কীভাবে ফুটে উঠবে বড় পর্দায়, তা নিয়ে দর্শক-অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। 

শুধু বায়োপিকই নয়, শোনা যাচ্ছে টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস বাংলা-র সঙ্গেও নাকি যুক্ত হতে পারেন সৌরভ। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। হাজার ব্যস্ততার মাঝেও মাঝআকাশে এক অনির্ধারিত সাক্ষাৎ যেন নতুন করে মনে করিয়ে দিল, তারকা হওয়া আর মানুষ হওয়া—দুই আলাদা বিষয়। আর সৌরভ গঙ্গোপাধ্যায় বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু ক্রিকেটের মহারাজ নন, ব্যবহারে-আচরণেও তিনি এক অনন্য উদাহরণ। মিমির আবেগঘন পোস্ট সেই মানবিকতারই আরেকটি উজ্জ্বল দলিল হয়ে রইল। 


You might also like!