Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Entertainment

5 days ago

Weekend OTT Releases: সপ্তাহান্তে ওটিটিতে বিনোদনের ডালি, নতুন ছবি-সিরিজ়ে জমজমাট হবে ছুটির আমেজ

OTT Weekend Releases
OTT Weekend Releases

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সপ্তাহান্তে বাড়িতে আরাম করে সিনেমা বা সিরিজ় দেখার পরিকল্পনা থাকলে ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে একাধিক নতুন কনটেন্ট। অ্যাকশন-থ্রিলার থেকে কমেডি, কোর্টরুম ড্রামা থেকে মিউজ়িক্যাল সিরিজ়—বিভিন্ন স্বাদের দর্শকদের জন্য আসছে একাধিক ছবি ও সিরিজ়। ছুটির দিনে কী কী নতুন কনটেন্ট দেখা যাবে, রইল তার তালিকা।

১) গান্ধারী: ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘গান্ধারী’। তাপসী পন্নু অভিনীত এই অ্যাকশন থ্রিলারের কেন্দ্রে বাণী। মেয়েকে মানবপাচারকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে একটি ট্রেনের মধ্যে দৃষ্টিশক্তি হারায় সে। কিন্তু মেয়ের খোঁজ ছাড়ে না বাণী। বিপজ্জনক অপরাধজগতে পা রাখার জন্য কঠোর প্রশিক্ষণ নেয় সে। এর পরে শুরু হয় মেয়ের প্রতি এক মায়ের ভালবাসা, প্রতিশোধ এবং নিজেকে ফিরে পাওয়ার তাগিদে এক মরিয়া লড়াই।

২) ধামাল ৪: ইন্দ্র কুমারের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ছবি ‘ধামাল ৪’। ৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। গুড্ডু, লাল্লন, আদি এবং মানব আবারও ফিরেছে তাদের চেনা জগতে। মৃত্যুর আগে এক ব্যক্তি লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধান দিয়ে যায়। সেই গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ে চার বন্ধু। কিন্তু জলদস্যুর কারণে গুপ্তধনের মানচিত্র ছিঁড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এর পরে সেই সন্ধানে যোগ দেয় তাদের পরিবারের লোকজনও। বাড়তে থাকে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। তবে সবটাই হয় হাসির মোড়কে।

৩) দ্য কোর্ট: ৪ সেপ্টেম্বর জিয়ো হটস্টারে আসছে তামিল কোর্টরুম ড্রামা ‘দ্য কোর্ট’। ছবির কেন্দ্রে ইয়াজ়িনি। এই তরুণী অত্যন্ত মেধাবী এবং দৃঢ়চেতা আইনজীবী। নানা বাধার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ মামলায় নিজের অভিজ্ঞ আইনজীবী বাবার বিরুদ্ধেই আদালতে লড়াইয়ে নামে সে। তার পরে কী ভাবে এগোয় সবটা, উঠে আসবে গল্পে।

৪) দ্য জেন্টলমেন (সিজ়ন ২): ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে ফিরছে ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় সিজ়ন। এডি হর্নিম্যান অনিচ্ছা সত্ত্বেও অভিজাত পরিবারের সম্পত্তি এবং ব্যবসাকে কেন্দ্র করে এগোয় সিরিজ়ের গল্প। এ বার ব্যবসা আরও বড় করে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চায় এডি। তার লক্ষ্য ইটালির অপরাধজগত। কিন্তু ব্যবসা যত বাড়তে থাকে, ততই সামনে হাজির হয় নতুন এবং শক্তিশালী শত্রুরা।

৫) জগমায়ে সঙ্গীতম: ৪ সেপ্টেম্বর প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে ‘জগমায়ে সঙ্গীতম’। প্রাইম ভিডিয়োরই সিরিজ় ‘বন্দীশ ব্যান্ডিটস’ থেকে অনুপ্রাণিত এই আট পর্বের তেলুগু মিউজ়িক্যাল ড্রামার গল্প। গোদাবরী নদীর তীরে শহর বৈকুণ্ঠপুরমকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজ়টি। সেখানে কর্ণাটকী সঙ্গীত শুধু শিল্প নয়, পরিবারের পরিচয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্য। সিরিজ়ে অভিনয় করেছেন প্রকাশ রাজ।


You might also like!