Country

3 hours ago

Dust Storm Hits Delhi: দিল্লিতে ফের পরিবর্তন আবহাওয়ার, ধুলোঝড় রাজধানীতে

The dust storm significantly reduced visibility across the Delhi
The dust storm significantly reduced visibility across the Delhi

 

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রাজধানী দিল্লিতে ফের আবহাওয়ার পরিবর্তন। শুক্রবার সকালে আচমকাই ধুলোঝড়ের সাক্ষী হয় জাতীয় রাজধানী। ধুলোঝড়ের জেরে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ইন্ডিয়া গেট, শান্তি পথ ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। সেই ধোঁয়াশার মধ্যেই এদিন সকালে ইন্ডিয়া গেট চত্বরে বহু মানুষকে প্রাতঃভ্রমণ করতে দেখা যায়।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানী দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবারের জন্য নয়ডা, গুরুগ্রাম এবং ফরিদাবাদ সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রবিবারের জন্য দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির পাশাপাশি চন্ডীগড়, হরিয়ানা ও পঞ্জাবেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জন্যই আবহাওয়ার এই পরিবর্তন হতে চলেছে।

You might also like!