Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Yamuna flood alert:যমুনার জলস্তর বিপদসীমার ঊর্ধ্বেই, বন্যার আশঙ্কা নীচু এলাকায়

Yamuna river water level
Yamuna river water level

 

নয়াদিল্লি, ৩১ আগস্ট : দিল্লিতে যমুনার জলস্তর বিপদসীমার ঊর্ধ্বেই। ফলে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে নীচু এলাকায়। রবিবারও বিপদসীমার ওপর থেকে প্রবাহিত হতে থাকে যমুনার জলস্তর। প্রতি মুহূর্তে জলের স্তর বাড়ছে। যার জেরে আতঙ্কও বাড়ছে। বিগত বেশ কিছু দিন ধরে দিল্লিলাগোয়া রাজ্যগুলিতে একটানা বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতেই যমুনার জলস্তর বাড়ছে

রবিবার সকালে দিল্লির পুরানো যমুনা সেতু এলাকায় দেখা যায়, বিপদসীমা অনেকটাই ছাপিয়ে গিয়েছে যমুনার জলস্তর। যমুনার জলস্তর ২০৫.৫২ মিটারে ছিল। দিল্লির জন্য সতর্কতা চিহ্ন ২০৪.৫ মিটার, বিপদসীমা ২০৫.৩ মিটার এবং ২০৬ মিটারে পৌঁছলে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। নদীর প্রবাহ ও সম্ভাব্য বন্যার ঝুঁকি নিরীক্ষণের জন্য পুরাতন রেলওয়ে সেতু একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিন্দু হিসেবে কাজ করে।

You might also like!