Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

বীরভূমের লাভপুরে খুন তৃণমূল নেতা, এক মহিলা-সহ আটক তিনজন

rinamool leader murdered Birbhum
rinamool leader murdered Birbhum

 

বীরভূম, ১৩ জুলাই : বীরভূম জেলার লাভপুরে খুন হলেন শাসকদলের এক নেতা। নিহত তৃণমূল নেতার নাম - পীযূষ ঘোষ। লাভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোমরপুর গ্রামের বাসিন্দা পীযূষ সক্রিয় ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। ওই এলাকায় তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি পদেও ছিলেন। রবিবার ভোররাতে তিনি খুন হয়েছেন। এই খুনের ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পীযূষের পরিবার জানিয়েছে, শনিবার রাতে খাওয়াদাওয়া সেরে শুয়ে পড়েছিলেন তিনি। ভোররাত ২টো নাগাদ ফোন আসে। কে ফোন করেছিলেন, তা জানা যায়নি। ফোন পেয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যান পীযূষ। কিন্তু কিছু ক্ষণের মধ্যে বাড়ির ৫০০ মিটার দূরত্বে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মাথার পিছন থেকে গুলি করা হয়েছে। সেই গুলি মাথা ফুঁড়ে বেরিয়েছে সামনের দিক থেকে।

You might also like!