Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Doda Road Accident: ডোডায় গভীর খাদে পড়ে গেল টেম্পো ট্রাভেলার; মৃত্যু ৩ জনের, আহত ১০

Doda Road Accident
Doda Road Accident

 

শ্রীনগর, ১৫ জুলাই : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি টেম্পো ট্রাভেলার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও ১২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ডোডা জেলার পোন্ডার কাছে ভরথ-বাগলা সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, জেকে ০৬ ৪৮৪৭ নম্বরের একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান, পরে আরও দু'জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২ জন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য ডোডার সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও নির্ধারণ করা হয়নি। আহত ১২ জনের মধ্যে ৫ বছরের একটি শিশুও রয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং টুইট করেছেন, "ডোডা শহর থেকে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার দূরে ভার্ট গ্রামের কাছে একটি বেসরকারি টেম্পো সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ডোডার জেলা প্রশাসক হরবিন্দর সিং-এর সঙ্গে কথা বলেছি। সম্ভাব্য সকল সাহায্য এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"

You might also like!