Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Amarnath Yatra 2025: অমরনাথের উদ্দেশ্যে রওনা তীর্থযাত্রীদের ষোড়শ দলের

Sixteenth batch Amarnath Yatra
Sixteenth batch Amarnath Yatra

 

জম্মু, ১৮ জুলাই : খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ থাকার পর শুক্রবার আবার শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শুক্রবার ৭ হাজার ৯০৮ জন তীর্থযাত্রীর ষোড়শ দল জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস ত্যাগ করে পবিত্র অমরনাথ গুহা অভিমুখে রওনা হয়েছেন। এদিন ভোরে রওনা হয়েছেন তীর্থযাত্রীরা। এও জানা গেছে, আবহাওয়ার উন্নতি হওয়ায় ৩৩৫টি গাড়িতে ৯ হাজার ৫০০ জনেরও বেশি যাত্রী কাশ্মীরের বেস ক্যাম্পে পৌঁছবেন।

উল্লেখ্য, পহেলগাম ও বালতাল বেস ক্যাম্প থেকে বৃহস্পতিবার শ্রী অমরনাথজি যাত্রা স্থগিত করা হয়। কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয় কুমার বিধুরী জানিয়েছিলেন, গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টিপাতের কারণে যাত্রাপথে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা প্রয়োজন। তাই, বৃহস্পতিবার দু'টি বেস ক্যাম্প থেকে পবিত্র গুহার দিকে কোনও চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুক্রবার আবার শুরু হলো অমরনাথ যাত্রা।

You might also like!