Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

1 year ago

Sanjay Raut: বুথ ফেরত সমীক্ষা মানছেন না রাউত, বললেন চূড়ান্ত ফল আসবে ৮ ফেব্রুয়ারি

Sanjay Raut
Sanjay Raut

 

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, চূড়ান্ত ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, বুথ ফেরত সমীক্ষা আসবে ও যাবে। আমরা মহারাষ্ট্র এবং হরিয়ানাও বুথ ফেরত সমীক্ষা দেখেছি, মনে হয়েছিল আমরাই সরকার গঠন করবো। ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

সাংবাদিক সম্মেলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল আসবে।বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল মহারাষ্ট্ৰে এমভিএ এবং হরিয়ানায় কংগ্রেস জিতবে, আমরা নিশ্চিত দিল্লিতে বিজেপি জিততে পারবে না এবং আম আদমি পার্টি ক্ষমতায় আসবে।" উল্লেখ্য, অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছে, দিল্লিতে এবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবং হারবে আম আদমি পার্টি।

You might also like!