Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

PM Modi Namibia Visit 2025: উইন্ডহোক পৌঁছলেন প্রধানমন্ত্রী, চিরাচরিত প্রথায় অভ্যর্থনা মোদীকে

Namibia India relations
Namibia India relations

 

উইন্ডহোক, ৯ জুলাই : নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী-নদাইতওয়াহর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নামিবিয়ার উইন্ডহোকে পৌঁছেছেন। এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম নামিবিয়া সফর এবং ভারত থেকে তৃতীয় প্রধানমন্ত্রীর নামিবিয়া সফর। নামিবিয়ার উইন্ডহোকে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিরাচরিত প্রথায় অভ্যর্থনা জানানো হয়। নামিবিয়ার ঐতিহ্যবাহী ঢোলও বাজান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীকে একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা। তাঁরাও প্রধানমন্ত্রী মোদীকে জমকালো স্বাগত জানান।

নামিবিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় জানান, "কিছুক্ষণ আগে উইন্ডহোকে অবতরণ করেছি। নামিবিয়া একটি মূল্যবান এবং বিশ্বস্ত আফ্রিকান অংশীদার, যার সঙ্গে আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করতে চাই। রাষ্ট্রপতি ডঃ নেতুম্বো নন্দী-নদাইতওয়াহর সঙ্গে দেখা করার এবং আজ নামিবিয়া সংসদে ভাষণ দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

You might also like!