Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

Pawan Khera: মিনতা দেবীর নাম গিনেসের জন্য মনোনীত করতে চাই,পবন খেরা

Pawan Khera
Pawan Khera

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : এসআইআর প্রত্যাহার এবং ‘ভোট চুরি’ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই উত্তাল সংসদ চত্বর। বিরোধী ‘ইন্ডি’ জোটের সাংসদেরা এ দিন কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ-অবস্থান শুরু করেছেন। বিক্ষোভে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ বেশ কিছু বিরোধী নেতা-নেত্রীকে এ দিন ‘মিনতা দেবী’-র ছবি দেওয়া টি-শার্ট পরতে দেখা গিয়েছে।

অভিযোগ, ভোটার তালিকায় মিনতা দেবীর বয়স দেখা যাচ্ছে ১২৪ বছর। বিষয়টি নিয়ে বিরোধী-আক্রমণের মুখে পড়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস নেতা পবন খেরা এ নিয়েই মঙ্গলবার সকালে এক্স-এ একটি পোস্ট করেছেন। যেখানে তিনি কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে খোঁচা দিয়ে লিখেছেন, মিনতা দেবীর নাম আমরা সগর্বে গিনেস বুকে তোলার জন্য মনোনীত করতে চাই। কারণ উনি হচ্ছেন ভারতের সবচেয়ে নবীন দেখতে প্রবীণা।


You might also like!