Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Himachal Rain Fury: হিমাচলে বন্ধ ৪০০-র বেশি রাস্তা, ১৫টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

Himachal 400 roads closed due to landslides
Himachal 400 roads closed due to landslides

 

শিমলা, ১৯ আগস্ট : বর্ষার বৃষ্টিতে এবার একেবারে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় এযাবৎ বন্ধ রয়েছে ৪০০-র বেশি রাস্তা। হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিগত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং তিনটি ন্যাশনাল হাইওয়ে-সহ ৪০০টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে।

শতদ্রু নদীর স্রোতের কারণে শিমলা জেলার সুন্নি এলাকার তাত্তি-পানির কাছে শিমলা-মান্ডি রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার প্রস্থ ১.৫ মিটারে নেমে এসেছে, যার ফলে যানবাহন চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। কুল্লু জেলার পাগল নালার কাছে অট-লার্গি-সৈঞ্জ সড়কে বিশাল ভূমিধসের ফলে প্রায় ১৫টি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমতাবস্থায় বৃষ্টি থেকে নিস্তার নেই হিমাচল প্রদেশে। আগামী ২১ আগস্ট পর্যন্ত হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

You might also like!