Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Kerala rains: কেরলে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি, স্কুল ছুটি ৬টি জেলায়

Heavy rain forecast across Kerala
Heavy rain forecast across Kerala

 

তিরুবনন্তপুরম, ১৭ জুলাই : কেরলে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ভারী বৃষ্টির প্রেক্ষিতে ৬টি জেলায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর আগামী কয়েকদিন কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে।

কেরলের কাসারগোড়, কান্নুর, ওয়ানাড় এবং কোঝিকোড় জেলায় কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। অন্যদিকে মালাপ্পুরম, পালাক্কাড়, ত্রিশুর, এর্নাকুলাম, ইদুক্কি এবং আলাপ্পুঝা জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, মালাপ্পুরম, পালাক্কাড়, ত্রিশুর, এর্নাকুলাম, ইদুক্কি এবং আলাপ্পুঝা জেলায় কলেজ এবং কেন্দ্রীয় বিদ্যালয়-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার পর্যন্ত কেরল এবং লাক্ষাদ্বীপ উপকূলে সমুদ্রে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

You might also like!