Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Landslide in Himachal Pradesh: হিমাচল প্রদেশে পাহাড় ধসে চরম দুর্ভোগ, বন্ধ ২০০-র বেশি রাস্তা

Landslide in Himachal Pradesh
Landslide in Himachal Pradesh

 

শিমলা, ১৪ জুলাই  : টানা বৃষ্টিতে আবারও বিপর্যস্ত হিমাচল প্রদেশ। সোমবার সকাল পর্যন্ত রাজ্যের জাতীয় সড়ক-সহ মোট ২০৮টি রাস্তা পাহাড় ধসের জেরে বন্ধ হয়ে যায়। মাণ্ডি জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ, সেখানে একাই ১৫৭টি রাস্তা ও একাধিক বিদ্যুৎ ও পানীয় জলের প্রকল্প স্তব্ধ। সোমবার আবহাওয়া দফতর ২০ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে। নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে থাকায় নিচু এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার ও মেরামতির কাজ চলছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক ফের বন্ধ হয়ে পড়েছে চার মাইল এলাকার কাছে, পাহাড় থেকে নতুন করে মাটি ও পাথর খসে পড়ায়। রবিবার রাতেই সেখানে মাটি ধসে পড়ে। কিছুদিন আগেই দীর্ঘ ২৮ ঘণ্টা চেষ্টার পর এই রাস্তা সচল হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ের এখনও পর্যন্ত বর্ষার মরশুমে ৯৮ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ ৩৫ জন। কেবল মাণ্ডিতেই ২১ জনের মৃত্যু, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি। ১০৩৮টি বাড়ি ভেঙে বা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়েছে ১৮৮টি দোকান ও ৭৮৮টি গোশালা। ৭৭০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি, যার মধ্যে ৪০৯ কোটি জল শক্তি ও ৩৪৫ কোটি টাকার ক্ষতি পিডব্লুডি-র।

You might also like!