Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Akhilesh Yadav: কুম্ভ ও প্রয়াগরাজ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্থান নয় : অখিলেশ যাদব

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

লখনউ, ২২ জানুয়ারি : কুম্ভ ও প্রয়াগরাজ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্থান নয়। কটাক্ষ করে বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার প্রয়াগরাজে শুরু হয়েছে যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠককে কটাক্ষ করে অখিলেশ যাদব বলেছেন, "কুম্ভ ও প্রয়াগরাজ রাজনৈতিক কর্মসূচি এবং সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয়। কুম্ভে মন্ত্রিসভার বৈঠক করে তাঁরা (বিজেপি) একটি রাজনৈতিক বার্তা পাঠাতে চায়।"

প্রাক্তন সপা নেতা জনেশ্বর মিশ্রের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন অখিলেশ যাদব বলেছেন, "আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করে তাঁকে শ্রদ্ধা জানাতে চাই। তিনি সমাজবাদী পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তিনি যদি এখন আমাদের মধ্যে থাকতেন, তাহলে তিনি সংগ্রামের অগ্রভাগে দাঁড়াতেন।"

You might also like!