Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

1 year ago

Droupadi Murmu: ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, ভারতের মেট্রো রেল নেটওয়ার্ক এখন ১০০০ কিলোমিটার মাইলফলক অতিক্রম করেছে। বাজেট অধিবেশনের শুরুতে সংসদের উভয় কক্ষে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, "এয়ারলাইন কোম্পানিগুলি ১৭০০টি নতুন এয়ারক্রাফটের অর্ডার দিয়ে দেশের এভিয়েশন সেক্টর দ্রুত এগিয়ে যাচ্ছে।"

রাষ্ট্রপতি আরও বলেছেন, "উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পটি সম্পন্ন হয়েছে এবং এখন দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেললাইনের মাধ্যমে সংযুক্ত হবে।" রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, "সাইবার নিরাপত্তায় দক্ষতা নিশ্চিত করার জন্য আমার সরকার ক্রমাগত কাজ করছে। ডিজিটাল জালিয়াতি, সাইবার ক্রাইম এবং ডিপফেক সামাজিক, আর্থিক এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ।"

You might also like!