Country

2 hours ago

Heavy snowfall in Sikkim: ভারী তুষারপাত হয়েই চলেছে সিকিমে, জোর তৎপরতায় চলছে বরফ সরানোর কাজ

Heavy Snowfall In Sikkim
Heavy Snowfall In Sikkim

 

গ্যাংটক, ২৬ মার্চ : ভারী তুষারপাত হয়েই চলেছে সিকিমে। পাহাড়, রাস্তাঘাট বরফের চাদরে ঢেকে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে বরফ সরানোর কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)। একটানা ভারী তুষারপাতের পর, বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-এর উদ্যোগে পূর্ব সিকিমের নাথু লা পাস, সোমগো লেক, বাবা হরভজন সিং মন্দির এবং জালুক-সহ প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে বরফ সরানোর কাজ পুরোদমে চলছে।

তুষারপাতের জন্য রাস্তা বন্ধ যাওয়ায় দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। অনেক জায়গাতেই পর্যটকরা আটকে পড়েছেন। শুধু তুষারপাত নয়, ভারী বৃষ্টিও হয়েছে সিকিমে। ভারী বৃষ্টির জেরে উত্তর সিকিমের নানা স্থানে রাস্তায় ভূমিধসের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। আপাতত রাস্তা মেরামতের কাজ চলছে জোরকদমে।

You might also like!