Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

1 year ago

Budget 2025: যুবসমাজের শিক্ষা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নজর দিয়েছে সরকার : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : যুবসমাজের শিক্ষা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নজর দিয়েছে ভারত সরকার। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি আরও বলেছেন, ভারত সরকার 'এক দেশ, এক নির্বাচন' এবং ওয়াকফ সংশোধনী বিলের দিকেও পদক্ষেপ নিয়েছে। সংসদের বাজেট অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়েছে। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন।

রাষ্ট্রপতি এদিন বলেছেন, "আমার সরকার আদিবাসী সমাজের পাঁচ কোটি মানুষের জন্য 'ধরতি আবা আদিবাসী গ্রাম উৎকর্ষ অভিযান' শুরু করেছে। দুই মাস আগে, আমরা আমাদের সংবিধান গ্রহণের ৭৫ বছর উদযাপন করেছি এবং কিছু দিন আগে, আমরা আমাদের ৭৫ বছরের যাত্রা সমাপ্ত করেছি। সমস্ত ভারতীয়দের পক্ষ থেকে, আমি বাবাসাহেব আম্বেদকর এবং সংবিধান কমিটির অন্যান্য সকলকে প্রণাম জানাই৷"

রাষ্ট্রপতি আরও বলেছেন, "আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, ৭০ বছর অথবা তার বেশি বয়সী ছয় কোটি প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বীমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" প্রয়াগরাজের মহাকুম্ভ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, "এই মুহূর্তে ঐতিহাসিক মহাকুম্ভ চলছে। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক জাগরণের উৎসব। ভারত ও বিশ্বের কোটি কোটি ভক্ত প্রয়াগরাজে পবিত্র স্নান করেছেন। মৌনী অমাবস্যায় ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমি শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।"

You might also like!