Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

5 days ago

Farooq Abdullah Attacked: ফারুককে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য পেলেন রক্ষা, বাড়িতে বাড়ল নিরাপত্তা

The pistol used in the crime has been seized from the accused's possession
The pistol used in the crime has been seized from the accused's possession

 

জম্মু, ১২ মার্চ : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি চালালো কমল সিং নামে এক ব্যক্তি। বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফারুককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাতজোরে রক্ষা পান ফারুক, অক্ষত রয়েছেন সুরিন্দরও। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত কমল সিংকে গ্রেফতার করেছে।

ধৃত কমল সিং গাঙ্গিয়াল থানার পুলিশের হেফাজতে রয়েছে। গতরাতের ওই ঘটনার প্রেক্ষিতে ফারুক আবুল্লাহর জম্মুর বাড়িতে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মত্ত অবস্থায় ছিল, তাঁকে জেরা করা হচ্ছে। উল্লেখ্য, বুধবার রাতে গ্রেটার কৈলাসে ফারুক এবং সুরিন্দর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ে উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। বিয়ে বাড়ি থেকে বেরনোর সময় ফারুককে পিছন থেকে লক্ষ্য করে আচমকা গুলি চালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচেন ফারুক। উপস্থিত নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং তাঁর থেকে বন্দুকটিও নিয়ে নেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

You might also like!