Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Earthquake felt in haryana: হরিয়ানার ঝাজ্জরে ৪.৪ তীব্রতার ভূমিকম্প, আতঙ্ক রোহতকেও

Earthquake felt in haryana
Earthquake felt in haryana

 

রোহতক, ১০ জুলাই : ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাতীয় রাজধানী দিল্লি। বৃহস্পতিবার সকালে দিল্লি-এনসিআর-এ জোরালো তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। বৃহস্পতিবার সকাল ৯.০৪ মিনিট নাগাদ হরিয়ানার ঝাজ্জরে ৪.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি-এনসিআর-এও কম্পন টের পাওয়া যায়। হরিয়ানার রোহতকেও কম্পন টের পাওয়া যায়। কম্পন অনুভূত হয় সোনিপতেও। ভূকম্পনে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে দুই শহরের মানুষ তাদের বাড়ি–ঘর, অফিস এবং দোকান থেকে বেরিয়ে খোলা জায়গায় ছুটে আসেন। প্রাণহানির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ঝাজ্জর থেকে ৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং রোহতক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং নতুন দিল্লি থেকে ৫১ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

You might also like!