Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

1 year ago

Piyush Goyal: দিল্লিবাসী শীঘ্রই ভুয়ো গ্যারান্টি থেকে মুক্তি পাবেন,পীযূষ গোয়েল

Piyush Goyal
Piyush Goyal

 

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : দিল্লির আম আদমি পার্টির সরকারকে তীব্র ভৎসর্না করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল। তাঁর কথায়, দিল্লিবাসী শীঘ্রই ভুয়ো গ্যারান্টি থেকে মুক্তি পাবেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেছেন, "দিল্লির জনতা ভুয়ো গ্যারান্টি থেকে মুক্তি পাবেন এবং প্রধানমন্ত্রী মোদীর বিশ্বাসযোগ্য নেতৃত্বে একটি ভাল সরকার পাবে, যা উন্নয়নমূলক কাজ, জনকল্যাণে অনুপ্রাণিত।"

পীযূষ গোয়েল আরও বলেছেন, "দিল্লির প্রতিটি বাসিন্দা এখন বিজেপির নেতৃত্বে দিল্লিতে একটি ডাবল ইঞ্জিন সরকার নির্বাচিত করতে আগ্রহী। বিজেপির জয় এখন প্রায় নিশ্চিত। বাজেটে মধ্যবিত্তকে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী... করের বোঝা থেকে মুক্তি পেয়েছেন মধ্যবিত্ত।" পীযূষ গোয়েল বলেছেন, "ভারতীয় জনতা পার্টির জয় এখন প্রায় নিশ্চিত মনে হচ্ছে। বাজেটে মধ্যবিত্তদের বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সর্বোপরি, যদি আপনার বার্ষিক আয় ১২ লক্ষ টাকা হয় এবং এমনকি ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত থাকে, তবে আপনাকে কোনও কর দিতে হবে না।"

You might also like!