Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Delhi building collapse: দিল্লির বুরারিতে বহুতল ভেঙে মৃত্যু বেড়ে ৫, সুরক্ষিত উদ্ধার ২১ জন

Delhi building collapse
Delhi building collapse

 

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : দিল্লির বুরারি এলাকায় ৪-তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। কমপক্ষে ২১ জনকে সুরক্ষিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় ৬.৩০ মিনিট নাগাদ বুরারির কৌশিক এনক্লেভে ভেঙে পড়ে একটি ৪-তলা বহুতল।

পুলিশ জানিয়েছে, বহুতলটি খুব সম্প্রতি তৈরি হয়েছিল। ২০০ স্কোয়ার ইয়ার্ড এলাকাজুড়ে বহুতলটি ভেঙে পড়ে। সোমবার সন্ধ্যা থেকেই শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা যায়, ২০-২২ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন। উদ্ধারকারী দল বুধবার সকাল পর্যন্ত ২১ জনকে উদ্ধার করেছে, পাশাপাশি মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও উদ্ধারকাজ জারি রয়েছে।


You might also like!