Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

Yogi Adityanath: ভারতের বিভাজনের জন্য কংগ্রেসের তোষণ নীতি দায়ী,যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ১৪ আগস্ট : ভারতের বিভাজনের জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, ভারতের বিভাজনের জন্য কংগ্রেসের তোষণ নীতি দায়ী। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে বৃহস্পতিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "আমাদের দেশের অনেক বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। দেশের স্বাধীনতা সংগ্রামীদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, কিন্তু ১৯৪৭ সালে, যখন আমরা স্বাধীনতা অর্জন করি, তার ঠিক একদিন আগে, কংগ্রেস নেতৃত্ব, তোষণের চরমে দেশ ভাগ করে দেয়।"

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, "অবিভক্ত ভারতে (ভারত বিভাজনের ঠিক আগে) যে দাঙ্গা সংঘটিত হয়েছিল, তা ছিল বিশ্বের সবচেয়ে ভয়াবহ নৃশংসতার মধ্যে একটি। পশ্চিম পাকিস্তানে, করাচি হোক অথবা লাহোর, সেই অঞ্চলগুলি থেকে হিন্দু, শিখ এবং বৌদ্ধদের নির্মূল করার জন্য পদ্ধতিগত অভিযান চালানো হয়েছিল। এটি ঘটেছিল তৎকালীন কংগ্রেস নেতৃত্বের তোষণের নীতি অনুসরণের কারণে।"


You might also like!