Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

Farooq Abdullah: পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে,ফারুক আব্দুল্লাহ

Farooq Abdullah
Farooq Abdullah

 

শ্রীনগর, ১৪ আগস্ট : জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আব্দুল্লাহ। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, আমাদের পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ফারুক আব্দুল্লাহ বলেছেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আপনারা উত্তরাখণ্ডে এমনটা দেখেছেন, সেখানেও ক্ষয়ক্ষতি দেখেছেন। গত বছর রামবানে এটা ঘটেছিল। এবার মাচাইল মাতা যাত্রার পথেও এটা ঘটল। লক্ষ লক্ষ মানুষ এই যাত্রায় যোগদান করেন, আমরা আশা করি আইএএফ হেলিকপ্টার সেখানে গিয়ে আহতদের উদ্ধার করতে পারবে। গ্রাম এবং মন্দির এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, উদ্ধার অভিযান চলছে, আমরা আশা করি মৃতের সংখ্যা খুব বেশি হবে না।"

কিশতওয়ারের চাশোটি এলাকায় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ফারুক আব্দুল্লাহ আরও বলেন, "আমি প্রধানমন্ত্রীকে বিশ্ব উষ্ণায়নের বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে নেওয়ার আবেদন জানাতে চাই। পাহাড়ি অঞ্চলে এটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। এর থেকে পরিত্রাণ পেতে কোনও না কোনও পদ্ধতির সন্ধান করতে হবে। তাই, এই দুঃখের মুহূর্তে কীভাবে এর প্রতিকার করা যায় তা নিয়ে ভাবার জন্য আমি তাঁকে আবেদন করছি।"


You might also like!