Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

CM Rekha Gupta: জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, স্বাস্থ্যের খোঁজ নিলেন বিজেপি সাংসদরা

CM Rekha Gupta Gets Z-Category CRPF Security
CM Rekha Gupta Gets Z-Category CRPF Security

 

নয়াদিল্লি, ২১ আগস্ট : এখন থেকে জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সর্বদা তাঁর নিরাপত্তায় থাকবেন সিআরপিএফ জওয়ানার, বুধবারের হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

এদিকে, বৃহস্পতিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা ও দিল্লি বিজেপির সাংসদরা এদিন রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, "আমরা সকলেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সুস্থতার খোঁজ নিতে এসেছিলাম। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তিনি শীঘ্রই নিজের সময়সূচীতে ফিরে আসবেন।" বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেছেন, "দিল্লির ৭ জন সাংসদই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে গিয়েছিলেন, তাঁর সুস্থতার খোঁজখবর নিতে। আমি দিল্লির জনগণকে আশ্বস্ত করছি, চিন্তার কিছু নেই। রেখা গুপ্তা সাহসী এবং তাঁর মনোবল এখনও অটুট। তিনি সর্বদা যেমন ছিলেন, সকলের সঙ্গে দেখা করে যাবেন। অভিযুক্তদের রেহাই দেওয়া হবে না।"

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে দেখা করার পর, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, "মুখ্যমন্ত্রীর মনোবল মোটেও ভেঙে পড়েনি। জনশুনানি সময়সূচী অনুসারে চলবে। তিনি আগামী বুধবার আবার মানুষের সঙ্গে দেখা করবেন। আগামীকাল থেকে তিনি কাজে ফিরে যাবেন। মুখ্যমন্ত্রী আহত, তবে তিনি এখন সুস্থ।"

You might also like!