Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

1 year ago

Amit Shah: দিল্লিকে দূষণ-মুক্ত করবে বিজেপি : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিকে দূষণ-মুক্ত করবে বিজেপি। দাবি করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, "অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, তিনি যমুনা নদী পরিষ্কার করবেন, ছট পূজা ভালভাবে সম্পন্ন হবে এবং তিনি নদীতে ডুব দেবেন, কিন্তু তিনি তা করেননি। তিনি অজুহাত দিচ্ছেন যে হরিয়ানা সরকার নদীতে বিষ মেশাচ্ছে। আমরা দিল্লিকে দূষণমুক্ত করব এবং স্পোর্টস ইউনিভার্সিটি করার প্রতিশ্রুতি পূরণ করব।" অমিত শাহ এদিন দিল্লির মুস্তাফাবাদে একটি জনসভা করেন। এই জনসভায় তিনি আরও বলেন, "সমগ্র দিল্লিতে আম আদমি পার্টির বিরুদ্ধে বিশাল ঢেউ দেখে আমি মুস্তাফাবাদে এসেছি। ৫২ জন এএপি বিধায়কের মধ্যে ২৫ জনকে টিকিট দেওয়া হয়নি। কারণ তারা জানে যে দিল্লিতে দল হেরে যাচ্ছে। দিল্লিতে সরকার চলছে ৩জি - 'ঘোটালে ওয়ালি সরকার', 'ঘুসপেটিও কো পানাহ দেনে ওয়ালি সরকার' এবং 'ঘপলে করনে ওয়ালি সরকার'।"

You might also like!