Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Amarnath Yatra 2025: নির্বিঘ্নেই চলছে অমরনাথ যাত্রা,আস্থা, সুরক্ষা ও সুবিধার এক অদ্ভুত সঙ্গম

Amarnath Yatra 2025
Amarnath Yatra 2025

 

শ্রীনগর, ১২ জুলাই : বার্ষিক অমরনাথ যাত্রা নির্বিঘ্নে ও মসৃণভাবেই চলছে। আস্থা, সুরক্ষা ও সুবিধার এক অদ্ভুত সঙ্গম হল এই অমরনাথ যাত্রা। 'ভোলে বাবা পার করেগা' এই বিশ্বাস নিয়ে অমরনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন ভক্তরা। শনিবার ভোরে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের আরও একটি দল। এদিন ভোরে পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের দশমতম দল। এই দলে থাকা এক ভক্ত বলেছেন, "আমরা প্রথমবারের মতো দর্শন করতে এসেছি। দারুন লাগছে। ব্যবস্থা খুবই ভালো, আমাদের কোনও অসুবিধা হয়নি। আবহাওয়াও খুব মনোরম।" অপর এক পুণ্যার্থী বলেছেন, "এখানে এসে দারুন লাগছে, এখানকার ব্যবস্থা খুব ভালো।"

You might also like!