Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Delhi Pollution: উদ্বেগজনক পর্যায়ে দিল্লির বায়ুদূষণ, একিউআই ৩৫০-এর ঊর্ধ্বে

Air pollution in Delhi
Air pollution in Delhi

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : বায়ুদূষণে নাজেহাল দিল্লি ও এনসিআর অঞ্চল। বৃহস্পতিবারও দিল্লির বাতাসের গুণগতমান থাকল মন্দ পর্যায়ে। কোথাও কোথাও আবার উদ্বেগজনক পর্যায়ে। বিভিন্ন স্থানে বাতাসের গুণগতমান (একিউআই) ছিল ৩০০ থেকে ৪০০-র মধ্যে। দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, অক্ষরধাম, নজফগড়, আর কে পুরম, আনন্দ বিহার প্রভৃতি এলাকা এদিনও বায়ুদূষণের কবলে ছিল।

বৃহস্পতিবার সকালে দিল্লির বায়ুর মান ছিল ‘মন্দ থেকে খারাপ' পর্যায়ে। দূষণের জেরে এমনিতেই দিল্লিতে ধোঁয়াশার আস্তরণ রয়েছে। শীতের মরসুমে পরিস্থিতি আরও চিন্তাজনক। নজফগড়ে এদিন সকালে একিউআই ছিল ২৮৪, আর কে পুরমে ৩৭৪, আনন্দ বিহারে ৪১৫, গাজীপুরে ৪১৬, বারাপুল্লাহ ফ্লাইওভারে ৩৫৬, অক্ষরধাম এলাকায় ৪১৬।

You might also like!