Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

Air India Dreamliner upgrade:এয়ার ইন্ডিয়া শুরু করলো বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সংস্কার কাজ

Air India Boeing 787-8 refurbishment
Air India Boeing 787-8 refurbishment

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :এয়ার ইন্ডিয়া তাদের পুরনো বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ও এয়ারবাস A320neo বিমানগুলির আধুনিকীকরণ কার্যক্রম শুরু করেছে। এই প্রকল্পের জন্য তারা ৪০০ মিলিয়ন ডলারের বড় কর্মসূচি গ্রহণ করেছে। এয়ার ইন্ডিয়ার মূল লক্ষ্য হলো যাত্রীদের সেবায় উন্নতি করা এবং তাদের আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা দেওয়া।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ২৬টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারকে সাজানো হচ্ছে। এই সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘আধুনিকীরণের জন্য আমাদের পুরোনো বিমানগুলি আবার নতুন বিমানের মতো হয়ে উঠবে। যাত্রীরা আরাম করে গন্তব্যে পৌঁছতে পারবেন।’

২৭টি এয়ারবাস A320neo মডেলের বিমানে আধুনিকীকরণের কাজ গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এর সবকটিতেই নতুন কেবিন লাগানো হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী এর কাজ ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। হায়দরাবাদের একটি কারখানায় এর কাজ চলছে। এখনও পর্যন্ত ১৬টি বিমান নতুনভাবে সাজানো হয়েছে। বাকি ১১টি বিমান চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে। বিমানগুলির যন্ত্রাংশও নতুন করে সাজানো হচ্ছে, যাতে মাঝপথে কোনও সমস্যা না হয়।আধুনিকীকরণের কাজটি বেশ গুরুত্বপূর্ণ কারণ গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনারের দুর্ঘটনায় ভেঙে পড়ার স্মৃতি এখনও তরতাজা। সেই দুর্ঘটনায় সব মিলিয়ে ২৬০ জনের মৃত্যু হয়েছিল। তাই এ রকম ভয়াবহ দুর্ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বিমান আধুনিকীকরণের কাজ শুরু করেছে এয়ার ইন্ডিয়া।



You might also like!