Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Uttar Pradesh: উত্তর প্রদেশের শামলিতে এনকাউন্টারে ৪ অপরাধী খতম, আহত এসটিএফ ইন্সপেক্টর

STF inspector injured in encounter in Uttar Pradesh's Shamli
STF inspector injured in encounter in Uttar Pradesh's Shamli

 

শামলি, ২১ জানুয়ারি : উত্তর প্রদেশের শামলি জেলায় উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে কুখ্যাত ৪ অপরাধী। শামলি জেলার ঝিনঝানা এলাকায় এই এনকাউন্টার হয়। গুলির লড়াই চলাকালীন এসটিএফ-এর এক ইন্সপেক্টর আহত হয়েছেন।

এসটিএফ জানিয়েছেন, এনকাউন্টারে মুস্তাফা কাগ্গা গ্যাংয়ের সদস্য আরশাদ সহ আরও তিনজন- মনজিৎ, সতীশ এবং এক অজ্ঞাত সহযোগী জখম হয়, পরে তাদের মৃত্যু হয়। আরশাদ একটি ডাকাতির মামলায় ওয়ান্টেড ছিল এবং তার নামে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আরসাদের বিরুদ্ধে ডাকাতি, লুট ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। এনকাউন্টারের সময় ইন্সপেক্টর সুনীল, যিনি এসটিএফ দলের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আহত হয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে। তাঁকে মেদান্তা হাসপাতালে রেফার করা হয়েছে।

You might also like!