Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Business

1 year ago

Stock Market Highlights: শেয়ার বাজার খুলতেই হু হু করে চড়ল সেনসেক্স

Stock Market Highlights (Symbolic picture)
Stock Market Highlights (Symbolic picture)

 

মুম্বই, ৫ মার্চ : কয়েকদিনেই লাখ লাখ কোটি টাকা খোয়া গিয়েছে বিনিয়োগকারীদের। থামছিলই না শেয়ার বাজারে রক্তক্ষরণ। অবশেষে সপ্তাহের মাঝামাঝি সময়ে মিলল স্বস্তি। তরাক করে লাফিয়ে উঠল সেনসেক্স ও নিফটি। বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে বুধবার ৯০০ পয়েন্টের লম্বা লাফ দিল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। বুধ সকালে দালাল স্ট্রিটে মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে এবার ভালো সময় আসতে চলেছে বাজারে।

বুধবার শেয়ার বাজার খুলতেই হু হু করে চড়ে সেনসেক্স। বিএসই সেনসেক্স ৫৬৪.৮০ পয়েন্ট বেড়ে ৭৩,৫৫৪.৭৩ অঙ্কে পৌঁছয়। পাশাপাশি এনএসই নিফটি সূচকও বাড়ে। ১৭৬.৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২২,২৫৯.৩০ অঙ্কে পৌঁছয়। মঙ্গলবার শেয়ার বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল ৭২,৯৮৯.৯৩-তে, টানা ১০ দিন ধরে ক্ষতির মুখে ছিল বাজার। নিফটি ৫০-র সূচকেও ৩৬.৬৫ পয়েন্ট পতন হয়ে ২২,০৮২.৬৫ -এ পৌঁছয়।

সেনসেক্সের সূচক বাড়তেই টাটা স্টিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজি, টেক মাহিন্দ্রা, আদানি পোর্টস, টাটা মোটরস, পাওয়ার গ্রিড, এনটিপিসি, ইনফোসিস, টাটা কনসাল্টেন্সি সার্ভিস ও ভারতী এয়ারটেল লাভের মুখ দেখেছে। তবে বাজাজ ফিন্যান্স, বাজাজ ফিনসার্ভ, আল্ট্রাটেক সিমেন্ট, এইচডিএফসি ব্যাঙ্ক ক্ষতির মুখে পড়েছে। শুধু ভারতের শেয়ার মার্কেটই নয়, এশিয়ার মার্কেটে টোকিয়ো, সাংহাই, হংকং ও সিওল শেয়ার মার্কেটও ইতিবাচক রয়েছে। বিগত কয়েক মাসে হংকং, টোকিয়ো, সিওলের শেয়ার বাজারেও ধস নেমেছিল। সেখানে আজ সামগ্রিক এশিয়ার শেয়ার বাজার ইতিবাচক রয়েছে।


You might also like!