Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Business

2 years ago

Budget Session : ১৪ সাংসদের শাস্তি মকুব, সংসদে অন্তর্বর্তী বাজেট অধিবেশনের আগে সিদ্ধান্ত কেন্দ্রের

Budget Session
Budget Session

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাসপেন্ডডেড সাংসদদের শাস্তি প্রত্যাহার। রাজ্যসভার মোট ১১ এবং লোকসভার ৩ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর। বুধবার থেকে শুরু হচ্ছে সংসদে অন্তর্বর্তী বাজেট অধিবেশন। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে বিরোধী সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী।

গত শীত অধিবেশনে উত্তাল হয়েছিল সংসদ। সরকার বিরোধিতার অভিযোগ সাসপেন্ড করা হয়েছিল মোট ১৪৬ জন বিরোধী সাংসদকে। এর মধ্যে ১৩২ জন সাংসদ সাসপেন্ড ছিলেন অধিবেশনের শেষদিন পর্যন্ত। বাকি ১৪ জন সাংসদের সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা প্রিভিলেজ কমিটির।

সূত্রের খবর, এদিন সর্বদল বৈঠকে শাস্তি নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। বৈঠক শেষেই সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হবে। এদিনের বৈঠকে হাজির ছিলেন ৩০ দলের ৪৫ জন নেতা।


You might also like!