Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Business

1 year ago

Share Market: বাজেটের আগের দিনে রক্তাক্ত স্টক মার্কেট, পড়ল সেনসেক্স-নিফটি

Nifty, Sensex
Nifty, Sensex

 

মুম্বাই :  বাজেটের আগের দিনে রক্তাক্ত শেয়ার বাজার। হু হু করে পড়ল স্টকের লেখচিত্র। সেনসেক্স-নিফটির মহাপতনের জেরে বিনিয়োগকারীদের পড়েছে মাথায় হাত! এ দিন মোটা অংকের লোকসানের মুখ দেখতে হয় তাঁদের। কেন্দ্রীয় বাজেটের আগে এমনটা যে হতে চলেছে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন আর্থিক বিশেষজ্ঞরা।

এ দিন মার্কেট বন্ধ হওয়ার পর দেখা যায়, ১০৩ পয়েন্ট পড়েছে সেনসেক্স। ফলে দিন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক পৌঁছয় ৮০,৫০২.০৮ পয়েন্টে। অন্যদিকে, প্রায় ২২ পয়েন্ট নেমেছে নিফটির গ্রাফ। ফলে ২৪,৫০৯.২৫-এ পৌঁছে থামে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।

উল্লেখ্য, এই নিয়ে বাজেটের আগে টানা দু’টি ট্রেডিং সেশনে নামল শেয়ার বাজার।  ১৯ জুলাইও ৮০ হাজারে নেমেছিল সেনসেক্স। তার আগে রকেটের গতিতে ছুটছিল বম্বে স্টক এক্সচেঞ্জ। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) ৮১ হাজারে পৌঁছে সর্বকালীন রেকর্ড স্পর্শ করেছিল সেনসেক্স।


You might also like!