Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

11 months ago

Sundarban: সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ, প্রজনন মৌসুমে জারি নিষেধাজ্ঞা!

West Bengal's Sundarbans Have Been Shut To Tourists For Three Months
West Bengal's Sundarbans Have Been Shut To Tourists For Three Months

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা থাকলে আপাতত তা স্থগিত রাখাই ভালো। আগামী তিন মাসের জন্য পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল বন দপ্তর। জুন থেকে আগস্ট পর্যন্ত এই সময়সীমায় পুরো সুন্দরবন  এলাকায় পর্যটন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। উল্লেখ্য, জুন-সেপ্টেম্বর,বর্ষাকালজুড়ে রয়েল বেঙ্গল টাইগার ও অন্যান্য বন্যপ্রাণীদের প্রজননের প্রধান মৌসুম। পশুদের নিরবিচারে চলাচল ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সময়  পর্যটকদের প্রবেশে  নিষেধাজ্ঞা জারি করা হয়। এনিয়ে সুন্দরবনে টানা তিন বছর এই নির্দেশিকা জারি করা হল। এ প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, “এই সিদ্ধান্ত ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের অন্তর্ভুক্ত। দেশের সমস্ত জঙ্গলে এই সময় বন্যপ্রাণীদের শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগ নিয়ে থাকি।” তাই আগামী তিনমাস সুন্দরবন বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে হবে।

সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়েল বেঙ্গল টাইগারের বাসস্থান। বর্ষায় অভয়ারণ্যের প্রাণীদের প্রজননের সময়। এই সময় তারা সঙ্গমে লিপ্ত হয়। ডিম পাড়ে। তাই পর্যটকদের আনাগোনায় এই সময়ে  প্রাণীরা বিরক্ত বা বিভ্রান্ত হতে পারে। সেই প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন রাখতে এবং  প্রাণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এবং বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থে প্রতি বছর বর্ষার আগে এই ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়।চলতি বর্ষে ১লা জুন থেকে ৩১শে আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময় কোনও নৌকা, পর্যটন লজ, বা গাইডেড ট্যুরও পরিচালিত হবে না। প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা করতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি। ভ্রমণপ্রেমীদের জন্য এটি হতাশাজনক হলেও, পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের বৃহত্তর স্বার্থে এই নিষেধাজ্ঞা পালন করা আমাদের সকলের দায়িত্ব।


You might also like!