Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Travel

2 years ago

Travel Destination:সুন্দর ছবি তোলার জন্য কাছে পিঠে কয়েকটি বেড়ানোর জায়গা

There are a few picnic spots nearby to take beautiful pictures
There are a few picnic spots nearby to take beautiful pictures

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  স্মার্ট ফোনের দৌলতে এখন খুব ভালো ছবি তোলা আমাদের অনেকেরই শখ। তাই আজ আমরা কোলকাতার ধারে কাছে এমন কয়েকটি জায়গায় কথা বলবো যেখানে বেড়ানো হবে আবার সুন্দর কিছু ছবি তুলতে পারবেন।

 ১) সুন্দরবন - সুন্দরবন টাইগার ক্যাম্প একটি ভালো ডেস্টিনেশন। বাঘ দেখার শখপূরণের পাশাপাশি প্রকৃতির কোলে ছবি তোলাও হবে। কলকাতা থেকে প্রায় ৯০ কিমি দূরত্বে সপ্তাহান্তেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারেন।

 ২) রায়চক - রায়চকের এফ ফোর্ট রিসর্ট। শান্ত নিরিবিলি এই রিসর্টের পরিবেশে আপনি মন চাঙ্গা করার পাশাপাশি প্রচুর ছবিও তুলতে পারবেন। কলকাতা থেকে মাত্র ৫২ কিলোমিটার দূরে অবস্থিত। যে কোনও উইকেন্ডে পরিবার কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে বেড়িয়ে পড়তেই পারেন। ফোর্টের লালচে হেরিটেজ প্যাটার্ন কিংবা বাঁশের সাঁকো ফটোর ব্যাকগ্রাউন্ড হিসেবে নেহাত মন্দ হবে না।

 ৩) কান্ট্রি রোর্ডস রিসর্ট - কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে! মাত্র ২৬ কিমি দূরে। ধর্মতলা থেকে বাসও পেয়ে যাবেন। নিরিবিলিতে ১ দিনে জন্য কান্ট্রি রোডস-এ কাটিয়েই আসতে পারেন। সুইমিং পুলের নীল জল কিংবা পুল লাগোয়া এড়িয়ার পাশাপাশি গোটা রিসর্টের সাজসজ্জা আপনাকে মুগ্ধ করবে। তবে পকেট ভারী থাকা আবশ্যক।

 ৪) বৈদিক ভিলেজ - বৈদিক ভিলেজ হয়তো অনেকেই অনেকবার গিয়েছেন। কিন্তু ফটো তোলার ক্ষেত্রে এই রিসর্টের সাজসজ্জা কিংবা আশাপাশের জায়গাগুলোকে কতটা ব্যবহার করতে পেরেছেন? মাটির বাড়ি। সামনেই শ্যাঁওলা ধরা পুকুর। মেঠো পথ। আহা! কলকাতার কোলাহল থেকে এ যেন ‘নিশ্চিন্তিপুরের’ গ্রাম। ক্যামেরার কেতবাজি দেখিয়ে এখানেও দিব্যি ভাল ভাল ফ্রেম পেয়ে যেতে পারেন।

You might also like!